নেত্রকোনা জেলা বিএনপি নেতার পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২২:৫০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২৩:০৪

হাসপাতালের বেডে অসুস্থ শফিকুর রহমান নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন সোহাগের বাবা সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান ভূঁইয়া মঙ্গলবার (৩০ অক্টোবর) সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিন সোহাগের বাবা সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ‍উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘কর্মজীবনে অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন মরহুম শফিকুর রহমান ভূঁইয়া। ধার্মিক মানুষ হিসেবে তাকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন মরহুম শফিকুর রহমান ভূঁইয়াকে বেহেস্ত নসিব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের