আওয়ামী লীগ-জাতীয় পার্টি সংলাপ ৫ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ২০:১৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২০:২২

শেখ হাসিনা ও এইচ এম এরশাদ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ আগামী ৫ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। বুধবার (৩১ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর একটি চিঠি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও দফতর সম্পাদক আবদুস ছোবহান গোলাপ বারিধারার এরশাদের প্রেসিডেন্ট পার্কে চিঠিটি পৌঁছে দেন।
এরআগে, বুধবার দুপুরে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। দলটির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই চিঠি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পিএস-১-এর দফতর চিঠিটি গ্রহণ করে।
এই প্রসঙ্গে এরশাদের ডিপিএস টু খন্দকার দেলোয়ার জালালী জানান, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জাতীয় পার্টির ২০ জন অংশ নেবেন।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম