সংবিধানের বাইরে আলোচনা করে লাভ হবে না: ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ২০:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২১:০১





১৪ দলীয় জোট ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপ হবে। সব দলের সঙ্গেই সংবিধানের আলোকে সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দরজা খোলা। তবে একটা কথা মনে রাখতে হবে— নির্বাচন হবে সংবিধান অনুযায়ী; শেখ হাসিনার অধীনে। সুতরাং সংলাপে গিয়ে সংবিধানের বাইরে আলোচনা করে কোনও লাভ নেই।
বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর টিএনটি কলোনী মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সংলাপে সংবিধানের বাইরে আলোচনা করলে ১৪ দল তথা বাংলার মানুষ তা মেনে নেবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন হবে ডিসেম্বরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বরে দেশের প্রতিটি জেলায়-উপজেলায় বিজয় মঞ্চ করবে ১৪ দল। নির্বাচনে বিজয় নিশ্চিত করে স্মরণকালে সবচেয়ে বড় কলেবরে বিজয় উৎসব উদযাপন করবে ১৪ দল।’
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এবার বিএনপি নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না।’ তিনি বলেন, ‘খেলা হবে নির্বাচনের মাঠে। বিশ্বকাপে মেসি গোল মিস করেছে, নেইমার গোল মিস করছে কিন্তু নির্বাচনি খেলায় শেখ হাসিনা গোল মিস করবেন না।’
ওয়ার্কাস পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম