সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে ইসলামী ঐক্যজোটের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৯:০২

ইসলামী ঐক্যজোট জাতীয় ঐক্যফ্রন্ট, বিকল্পধারা, জাতীয় পার্টি, সিপিবি ও বাম ঐক্যফ্রন্টের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে চাইছে ইসলামী ঐক্যজোট। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনার জন্য বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠিয়েছে দলটি। ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন এ খবর নিশ্চিত করেন।

ইসলামী ঐক্যজোট সূত্র জানায়, সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠিটি গ্রহণ করেন দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একটি অর্থবহ সংলাপের আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। এ আহ্বানে সাড়া দিয়ে আজ (১ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবেন বলে অপর এক চিঠিতে জানান প্রধানমন্ত্রী।

এরপর সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দৌজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

/সিএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের