‘বাম নেতারা বলেছেন, সংবিধানের ভেতর থেকেই নির্বাচন সম্ভব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ২৩:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২৩:৫৬

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চেতনায় মিল থাকলেও তাদের সঙ্গে সরকারের মত ও পথের অমিল আছে। কিছু বিষয়ে তাদের ভিন্নমত আছে। তারা স্পষ্টভাবে সেগুলো তুলে ধরেছেন। তবে সংবিধানের ভেতর থেকেই সেগুলোর অনেকাংশ সমাধান করা সম্ভব। সংবিধানের ভেতর থেকেই নির্বাচন করা সম্ভব বলেও মত ব্যক্ত করেছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে গণভবনে সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, বাম গণতান্ত্রিক জোটের দাবিগুলোর বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। পাশাপাশি সবগুলো সংলাপের বিষয়েও জানাবেন।
ঐক্যফ্রন্টের নেতাদের মঙ্গলবারের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে দেওয়া নানা বক্তব্যে ভালগারিজম আছে বলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্তব্য করেন। তিনি বলেন, ‘মানুষের হতাশা যখন বেড়ে যায় তখন বেপরোয়া হয়ে যায়। অনেকে প্রধানমন্ত্রীর নাম অশালীনভাবে উচ্চারণ করেছেন, অশালীনভাবে আক্রমণ করেছেন। এগুলো কেউ ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। তাদের বলবো যৌক্তিকভাবে কথা বলতে, ব্যক্তিগতভাবে আক্রমণ করলে সেটা গণতন্ত্রেও জন্য শুভ ফল বয়ে আনবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘সবার হাঁড়ির খবর জানি আমরা। যারা বেশি কথা বলছেন, তারা অনেকে তাফালিং করছেন, আবার ভদ্রমূর্তি ধারণ করেন, কিন্তু নোংরা ভাষা দেশের মানুষ কি পছন্দ করে?’
ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন আন্দোলন করুন। আপনারা আন্দোলনের নামে রাস্তায় সহিংসতা করবেন, নাশকতা করবেন, আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাবো, সেটা মনে করবেন না।’

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম