‘সংলাপে ইসিকে ভয়ভীতি দেখিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৮:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:৩৪

ইসি’র সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা এইচ টি ইমামসহ অন্যরা

সংলাপে অংশ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনকে (ইসি) ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বুধবার (৭ নভেম্বর) ইসির সঙ্গে সংলাপ শেষে দলটির প্রতিনিধি দলের প্রধান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান।

এইচ টি ইমাম বলেন, ‘গত কয়েক দিনে অনেকগুলো রাজনৈতিক দল ও জোট কমিশনের সঙ্গে সংলাপ করেছে। তাদের কেউ-ই কমিশনকে হেয় প্রতিপন্ন করে কথা বলেননি, ভয়ভীতি দেখানোর চেষ্টা করেননি। কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের কেউ কেউ অযাচিত, কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবর্জিত বক্তব্য দিয়েছে। তর্জনি উঁচিয়ে ইসিকে ভয়ভীতি দেখিয়েছে। জনগণ তা সহ্য করবে না; ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।’

তফসিল প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ও নির্বাচন সম্পূর্ণ কমিশনের ব্যাপার। তারা যেটা করবে, তাতে আওয়ামী লীগের সম্পূর্ণ সমর্থন থাকবে।’

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘ইসির সঙ্গে এ নিয়ে আমাদের আলোচনা হয়নি। তবে আওয়ামী লীগ কখনও সেনা মোতায়েনের বিরুদ্ধে নয়। আমরা বলেছি, প্রচলিত আইনের অধীনে যেভাবে সেনা মোতায়েন করা যেতে পারে, সেভাবে সেনা মোতায়েন করলে তাতে আমাদের কোনও আপত্তি নেই। বলেছি, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কমিশন সেনা মোতায়েন করতে পারে।’

তিনি বলেন, ‘সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাইরে কোনও বেসরকারি ব্যাংক, প্রতিষ্ঠানকে নির্বাচনি দায়িত্ব না দেওয়ার সুপারিশ করেছি। তারা নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে বলেছে, নির্বাচন যারা পর্যবেক্ষণ করবে তারা যেন নিবন্ধিত হয় এবং কোড অফ কনডাক্ট অনুযায়ী দায়িত্ব পালন করে। বিদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় এসে বলবে, আমি পর্যবেক্ষক, এটা হবে না।’ এসময় নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল আসবে বলে আশা প্রকাশ করেন এইচ টি এমাম।

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম