আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথম দুটি শেখ হাসিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১১:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৩

আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। দলের সভাপতি শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ ৩ আসনের ফরম বিক্রির মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কার্যক্রমের উদ্বোধন করেন। শেখ হাসিনার পক্ষে ফরমটি কেনেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ। আওয়ামী লীগের মনোনয়ন ফরম

দলীয় সূত্রে জানা গেছে, দুই নম্বর ফরমটিও শেখ হাসিনার জন্য কেনা হয়। তবে এটি কোন আসনের জন্য তা জানা যায়নি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে রংপুর ৬ আসনের জন্য তিন নম্বর ফরমটি সংগ্রহ করা হয়। ওবায়দুল কাদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার হাতে এই ফরমটি তুলে দেন। স্পিকারের পক্ষে ফরমটি কেনেন চিফ হুইপ আ স ম ফিরোজ। চার নম্বর ফরমটি কেনেন ওবায়দুল কাদের নিজে, নোয়াখালী-৫ আসনের জন্য।         

ওবায়দুল কাদের এর আগে জানান, শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া চলবে।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম