বি. চৌধুরীকে ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান কাদের সিদ্দিকীর

আদিত্য রিমন
১১ নভেম্বর ২০১৮, ০০:০৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৪:৩৫

বি.চৌধুরী-কাদের সিদ্দিকী যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতিকে ঐক্যফ্রন্টে ফিরে আসার অনুরোধ জানান।

কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাদের সিদ্দিকী বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরীর বাসায় গিয়েছিলেন। তিনি বি. চৌধুরীকে জাতীয় ঐক্যফ্রন্টে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

কাদের সিদ্দিকীর বরাত দিয়ে ইকবাল সিদ্দিকী আরও বলেন, বি. চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে কাদের সিদ্দিকী বলেছেন, ‌‘আপনি এবং ড. কামাল হোসেন যুক্তফ্রন্ট করেছেন। এরপর আপনারা একসঙ্গে পথচলা শুরু করেন। এখন ড. কামাল জাতীয় ঐক্যফ্রন্ট করেছেন, আপনাকে অনুরোধ করবো আপনি ঐক্যফ্রন্টে যোগ দিন। আমরা একসঙ্গে পথ চলতে চাই। দেশের জন্য কাজ করতে চাই।’

/আইএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের