সাবেক আইজিপি, গভর্নরসহ মনোনয়ন ফরম নিলেন ৮৩৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২২:১৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১০:২৮

সাবেক আইজিপি, গভর্নরসহ মনোনয়ন ফরম নিলেন ৮৩৫ জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ঢাকা বিভাগীয় মনোনয়ন ফরম সংগ্রহের বুথ থেকে রবিবার (১১ নভেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া-কটিয়াদি আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরান এবং হবিগঞ্জ -৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন মনোনয়নপত্র নিয়েছেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন রবিবার ৮৩৫ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। জমা পড়েছে দুই হাজারের বেশি মনোনয়ন ফরম। এদিন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের অনুসারী নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় ছিল।
আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বুথ সূত্রে জানা যায়, রবিবার ঢাকা বিভাগের টাঙ্গাইল-১ আসন থেকে আব্দুর রাজ্জাক, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, গাজীপুরের কালীগঞ্জ থেকে চিত্রনায়ক ফারুক, ঢাকা-৮ থেকে সাবেক ছাত্রনেতা সুত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ, কিশোরগঞ্জ -৫ আসনে শহীদুল্লাহ মুহাম্মদ শাহ নূরসহ ২২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগের চট্রগ্রাম-১ আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী-৩ আসনে অভিনেত্রী শমী কায়সার, চাঁদপুর থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, লক্ষ্মীপুর সদর থেকে বিমানমন্ত্রী শাহজাহান কামাল, ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামসহ ১৮২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ময়মনসিংহ বিভাগে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, নেত্রকোনা-২ আসনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহ মোস্তফা আলমগীর, নেত্রকোনা-৩ আসনে সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, ময়মনসিংহ-৭ আসনে নুরুল আলম পাঠান মিলনসহ ৭২ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
রাজশাহী বিভাগে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, একই আসন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
খুলনা বিভাগে মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, যশোর-২ আসনে প্রফেসর রফিকুল ইসলাম, মাদারীপুর-৩ আসনে আনোয়ার হোসেনসহ মনোনয়ন নিয়েছেন ৮৫ জন।
রংপুর বিভাগে দিনাজপুর-৩ আসনে হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৫ আসনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, ঠাকুরগাঁও -৩ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলামসহ ৮৩ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
সিলেট বিভাগে সিলেট-১ আসনে সাবেক মেয়র বদরুদ্দীন কামরান, হবিগঞ্জ -৪ আসনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনসহ ২৬ জন এবং
বরিশাল বিভাগে বরিশাল -৫ আসনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ, বরিশাল-২ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম, বরিশাল সদর আসনে জেবুন্নেসা আফরোজ হীরনসহ ৮৮ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার বুধবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির ৩/এ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

/এসও/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক