আ. লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ বুধবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ২৩:২৮আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২৩:৩০

ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর (বুধবার)। এর আগে  সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

রবিবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

তিনি বলেন, ‘রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৪ নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সঙ্গে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।’

জোটের আসন ভাগাভাগির বিষয়ে কাদের বলেন, ‘নৌকা প্রতীকে ১৪ দল এবং লাঙ্গল প্রতীকে জাপা নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের মধ্যে সীমিত থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি হতে পারে। আমরা বসে নেই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে।’

নির্বাচনে সময় বাড়ানোর কোনও দাবি আওয়ামী লীগ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে। জোট ও শরিকদেরও বলে দেওয়া হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জিততে পারে এমন গ্রহণযোগ্যদের মনোনয়ন দেওয়া হবে। নিজেদের অগ্রহণযোগ্য প্রার্থীদেরও মনোনয়ন দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি’র প্রার্থীদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাদের দুর্বল মনে করলে চলবে না। জিততে পারেন ও গ্রহণযোগ্য প্রার্থীদের বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে।’

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম