খালেদা জিয়া ভীষণ অসুস্থ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৮:২৩আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:৩৫

খালেদা জিয়া ভীষণ অসুস্থ: মির্জা ফখরুল কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভীষণ অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসকরা যে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন, কারা কর্তৃপক্ষ থেকে তা দেওয়া হয়নি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে জোর দাবি জানাচ্ছি।’
নির্বাচন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম বলেছেন, জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে।’
নির্বাচনের বিষয়ে খালেদা জিয়ার মত জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তার সাথে কোনও কথা হয়নি।’
এর আগে এদিন দুপুর আড়াইটায় মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমদ ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান।

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি