আ.লীগ থেকে প্রতি আসনে ১৩ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০১৮, ০০:৩১আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৮

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। সে হিসেবে সংসদীয় ৩শ আসনের প্রতি আসনের জন্য গড়ে ১৩ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র কিনেছেন।  সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রির তথ্য জানান। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মাহবুব উল আলম হানিফ জানান, আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা। এ হিসেবে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। তবে, মনোনয়নপত্র সংগ্রহকারী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি সম্মান দেখিয়ে তার কাছ থেকে মনোনয়ন ফরমের টাকা নেয়নি দলটি।

এদিকে যারা মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি তাদের জন্য মঙ্গলবারও (১৩ নভেম্বর) দলের দফতর খোলা থাকবে বলে জানিয়েছেন হানিফ। তিনি বলেন, ‘আমরা আশা করি, ২৮ নভেম্বরের দুই-তিনদিন আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’

আরও পড়ুন: ১২ কোটি টাকার মনোনয়নপত্র বিক্রি আওয়ামী লীগের

/এনআই/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী