১২ কোটি টাকার মনোনয়নপত্র বিক্রি আওয়ামী লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২২

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অীওয়ামী লীগের চার হাজার ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা। এ হিসেবে ১২ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। মনোনয়ন গ্রহণকারী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি সম্মান দেখিয়ে তার কাছ থেকে মনোনয়নের টাকা নেয়নি দলটি। 
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আমাদের হাজার হাজার নেতাকর্মী সারাদেশ থেকে ঢাকায় এসেছেন। সে সময় রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। চারদিনের জনদুর্ভোগের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনিচ্ছাকৃত এই জনদুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এ ধরনের জনদুর্ভোগ আর যেন না হয়।’
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি এদিকে যারা মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি তাদের জন্য আগামীকাল মঙ্গলবারও দলের দফতর খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। আগামীকালও মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি, ২৮ নভেম্বরের দুই-তিনদিন আগে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘এই চারদিন (মনোনয়নপত্র উত্তোলন ও জমা) এই এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। জনগণ এখন নির্বাচনমুখী। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে আশা করি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক এটা প্রধানমন্ত্রী চেয়েছেন। অল্প সময়ে প্রধানমন্ত্রী প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছেন। তাদের দাবি অনুযায়ী, নির্বাচনের তফসিল পিছিয়েছে ইসি। আমরা চাই সব দল নির্বাচনে আসুক। ’

আরও পড়ুন: রাজনীতিতে মাশরাফিকে প্রথম সম্মান ‘সৌজন্য মনোনয়ন ফরম’

/এমএইচবি/এসও/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের