এক আসনেই আ.লীগের ৫২ মনোনয়ন ফরম বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ০১:১০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আসনটি হলো- বরিশাল বিভাগের বরগুনা-১ আসন। এছাড়া সাতটি আসনে একজন করে মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন। দলটির মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চার হাজার ২৩টি। দলটির মনোনয়ন বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টরা ও দফতর সেল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের দফতর সেল সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ-১ আসনে বিক্রি হয়েছে ৪০টি ফরম। রংপুরের কুড়িগ্রাম-৪ আসনে ৩০টি। কক্সবাজার-১, নেত্রকোনা-১ ও ঝিনাইদহ-২ আসনে ২৬টি করে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ২০টি।

এছাড়া মোট সাতটি আসনে একজন করে মনোনয়ন প্রত্যাশী ফরম নিয়েছেন। এগুলো হলো- ঢাকা বিভাগের গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসনাত আবদুল্লাহ, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ সালাউদ্দিন জুয়েল। সিলেট বিভাগের মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন এবং নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় গত শুক্রবার থেকে। সোমবার (১২ নভেম্বর) ছিল মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে জমা দেওয়ার সময় চার ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করা হয়। আগামীকাল বুধবার (১৪ নভেম্বর) প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বোর্ডের সদস্যরা মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিভিন্ন দলের দাবির পর সোমবার সন্ধ্যায় পুনঃতফসিল প্রজ্ঞাপন আকারে জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

আরও পড়ুন: আ.লীগ থেকে প্রতি আসনে ১৩ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী

 

/এমএইচবি/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম