সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বুঝবে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৭

হাছান মাহমুদ (ফাইল ছবি) আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বুঝবে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রচার কমিটির মিটিং শেষে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিদিনই সংবাদ সম্মেলন করেন। তাদের এসব কথা শুনতে আমরা অভ্যস্ত। তারা ২০০৮ সালের নির্বাচনের আগে বলেছিল আওয়ামী লীগ ৩০টি সিটও পাবে না, বিরোধী দলেও বসতে পারবে না। আল্লাহর কী খেলা, বিএনপি সেই নির্বাচনে ২৯টি সিট পেয়েছিল। পরবর্তীতে উপনির্বাচনে তারা ৩০ সিট অতিক্রম করতে পেরেছিল।

তিনি আরও বলেন, ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বদলে গেছে, যদি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে। সেই নির্বাচনে বিএনপি বুঝতে পারবে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে।

কয়েক হাজার মানুষ দেখে উৎফুল্ল হওয়ার কারণ নেই উল্লেখ করে বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, মনোনয়নপত্র কেনার জন্য যে কী পরিমাণ ভিড় তা আপনারা সভানেত্রীর কার্যালয় ঘিরে দেখেছেন। রিজভী সাহেবরা তো কয়েকশ’ মানুষ দেখতে অভ্যস্ত, কয়েক হাজার হয়েছে তাতে তারা উৎফুল্ল হয়েছেন। উৎফুল্ল হওয়ার কোনও কারণ নেই।

প্রচার কমিটির এই বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণায় আগামী সপ্তাহ থেকে মাঠে নামবেন অভিনয় ও সংগীতশিল্পীরা।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান