বিএনপি আবারও প্রমাণ করলো তারা সন্ত্রাসী দল: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৫:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৭:০৮



ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা করে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। তিনি বলেন, ‘তাদের দলের সিনিয়র নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা হয়েছে।’ বুধবার (১৪ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা হলে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, পাল্টা আক্রমণ করেনি। আমাদের ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী ধৈর্য ধরতে বলেছেন।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা এখন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত। নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, সেদিকে আমরা তাকিয়ে আছি। প্রকাশ্য দিবালোকে তারা যা করলো, সে বিষয়ে কমিশন কী করবে, তা আমরা দখতে চাই, জানতে চাই।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি বোমা-সন্ত্রাসের দল। দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যত চক্রান্ত ও ষড়যন্ত্রই হোক, এই নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। নির্বাচন বানচালের চেষ্টা করলে বাংলাদেশের জনগণই তা প্রতিহত করবে।’

/আইএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান