নির্বাচন পেছানোর দাবি আর আগুন সন্ত্রাস একই সূত্রে গাঁথা: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৮, ১৬:২৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৬:৩৪

 






বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ নির্বাচন পেছানোর দাবি, বিএনপি কার্যালয়ের সামনে আগুন সন্ত্রাস ও হামলা একই সূত্রে গাঁথা বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপি’র আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এদাবি করেন।




হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর নির্বাচন ভণ্ডুল করার লক্ষ্যেই বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন পেছানোর দাবি করলো। এরপর বিএনপি কার্যালয়ের সামনে বিনা উসকানিতে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপই শুধু নয়, ঘেরাওয়ের মাধ্যমে নির্লজ্জ হামলা পরিচালনা করে তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, পথচারীদের ওপর হামলা পরিচালনা করা হলো। অর্থাৎ তাদের (বিএনপির) নির্বাচন পেছানোর দাবি, বিএনপি অফিসের সামনে আগুন সন্ত্রাস ও হামলা একই সূত্রে গাঁথা।
হাছান মাহমুদ আরও বলেন, ‘বাঁশ আর লাঠি নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাওয়ার মানে হচ্ছে, সংঘাত সৃষ্টির পূর্ব প্রস্ততি নিয়েই বিএনপি নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে হাজির হয়েছিল।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্নার কঠোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুলের মিথ্যাচার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ‘মিথ্যা ফখরুল’ নামটি তার যথার্থ হয়েছে। আর মাহমুদুর রহমান মান্নাকে নৌকা থেকে বের করে দেওয়ার পর উনি এখন খালেদা জিয়ার জন্য নাকি জীবন দেবেন এবং তিনি যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, তাতে ওনার আর মির্জা ফখরুলের মধ্যে মিথ্যা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে।’
আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘শুধু যারা হামলার সঙ্গে যুক্ত তাদেরই নয়, যারা হামলার মদদদাতা তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আর এই হামলা নিয়ে মির্জা ফখরুল, মাহমুদুর রহমান মান্না, রিজভীসহ যারা মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’
ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের