তরিকত থেকে মনোনয়ন ফরম নিলেন আ. লীগ নেতা

চৌধুরী আকবর হোসেন
১৮ নভেম্বর ২০১৮, ২১:৫০আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৫৩

তরিকত ফেডারেশনের চেয়ারম্যানের হাত থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন আনোয়ার হোসেন খান রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খান নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম নিয়েছেন ১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারেশন থেকে। রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও তার ছেলে তৈয়্যবুল বশর মাইজভান্ডারীর হাত থেকে এই  মনোনয়ন ফরম তোলেন। বাংলা ট্রিবিউনকে  নিশ্চিত করেছেন  সৈয়্যদ নজিবুল বশর মাইজভান্ডারী।

এর আগে গত ১১ নভেম্বর আনোয়ার হোসেন খান নিজ দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন।

এ প্রসঙ্গে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়্যদ নজিবুল বশর মাইজভান্ডারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দল থেকে যে কেউ মনোনয়ন নিতে পারবেন। আনোয়ার হোসেন খানও নিয়েছেন। তবে তিনি আমার দলে যোগ দেননি।’

আনোয়ার হোসেন খানের প্রার্থিতা প্রসঙ্গে নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘আমরা  আওয়ামী লীগে নেতৃত্বাধীন জোটের শরিক। বর্তমানে আমাদের দল থেকে দুজন সংসদ সদস্য আছেন। এবার ১০টি মতো আসন চেয়েছি আমরা। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, আমরা তাই মেনে নেবো।  আমাদের সিদ্ধান্তও নেত্রী দেবেন, ফলে আনোয়ার হোসেন খানের বিষয়েও নেত্রীর সিদ্ধান্তের বাইরে কিছু হবে না। তিনি কোন দল থেকে নির্বাচন করবেন, সেটি নেত্রীই ঠিক করবেন।’

আওয়ামী লীগের সমাবেশে আনোয়ার খান

গত ১১ নভেম্বর রবিবার বিকাল চারটার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আনোয়ার খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের হাজারখানেক নেতাকর্মী। ওইদিন আনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেছিলেন, ‘রামগঞ্জ আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করছি। আশা করছি, প্রধানমন্ত্রী এর মূল্যায়ন করবেন। মনোনয়ন পেলে রামগঞ্জ-১ আসনটি জননেত্রী শেখ হাসিনকে উপহার দিতে চাই।’

তরিকত ফেডারেশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে আনোয়ার হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন মিটিংয়ে আছি। এই বিষয়ে পরে জানাবো।’

উল্লেখ্য, লক্ষ্মীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল। তার আসনে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খানকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে জানতে চাইলের এম এ আউয়াল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে আমাদের দলের সদস্যরা আরও বেশি আসনে জোটগতভাবে নির্বাচন করতে পারেন, সেই চেষ্টা করেছেন দলের চেয়ারম্যান।’

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক