গণফোরামে যোগ দিলেন ১০ সাবেক সামরিক কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ২০:৫২আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৫৭

গণফোরামে যোগ দিলেন ১০ সাবেক সামরিক কর্মকর্তা

সামরিক বাহিনীর দশজন সাবেক কর্মকর্তা যোগ দিয়েছেন ড. কামাল হোসেনের গণফোরামে। সোমবার (১৯ নভেম্বর) মতিঝিলে ড.কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হয়ে দলটির কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা গণফোরামে যোগ দেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।   

গণফোরামে যোগ দেওয়া সাবেক সামরিক কর্মকর্তারা হলেন– লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সাবেক সামরিক কর্মকর্তাদের গণফোরামে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাবেক ১০ সামরিক কর্মকর্তা গণফোরামে যোগ দিয়েছেন। আনন্দের বিষয়, গত কয়েকদিনে গণফোরামে বেশ কিছু নতুন সদস্য যোগ দিয়েছেন। তারা গণফোরামের ফরমও পূরণ করেছেন। আমরা কাউকে ডাকিনি, তারা নিজেরাই এসেছেন।’

আর কেউ গণফোরামে যোগদান করবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, ‘আমাদের কাউকে ডাকার ইচ্ছা নেই, যারা আসতে চান আসবেন।’

/এএইচআর/টিটি/এমএএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম