বিএনপি দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১১:৩২আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৪:৪৯

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে কেন্দ্র পাহারার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে। দলটির নেতারা ক্রমাগত আক্রমণাত্মক ভাষায় কথা বলে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ও ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে।

রাজধানীর একটি হোটেলে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনার শেষে বৃহস্পতিবার (২২ নভেম্বর) তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানাকড়িও দাম নেই। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে লন্ডন থেকে। ড. কামালদের শুধু ব্যবহার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি জামায়াতকে ব্যবহার করবে। বিএনপি-জামায়াতের বন্ধুত্ব থাকবেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না। তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তথা আরপিওতে কাভার না করায়, এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তার দল।’
ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কোনও সত্যতা নেই। জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হচ্ছে। জয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে কোনও আপসের সুযোগ নেই।’

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ