শরিকদের ৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১৬:৩৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৬:৪৪

ওবায়দুল কাদের

জোট-মহাজোট শরিকদের ৭০ এর বেশি আসন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। শরিকদের ৬৫ থেকে ৭০টির বেশি আসন দেওয়া হচ্ছে না।’

শনিবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও মহাজোট শরিকদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আসন বণ্টন চূড়ান্ত হওয়ার সময় আরও ভালো কিছু পাব।’

জাতীয় পার্টির প্রতিনিধি দলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

এদিকে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আকতারের সঙ্গে বৈঠক পর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের জন্য তিনটি আসন ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানা গেছে।  এছাড়াও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক