বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:০৪

বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম সোমবার (২৬ নভেম্বর) ঘোষণা করতে পারে বিএনপি। ওই দিন বিকাল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীদের চিঠি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল (সোমবার) বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।’ একই কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাসমুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে হয়তো তিনশত আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। তবে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে, সেসব আসনের প্রার্থীদের পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে। অথবা শরিকদের আসন বাকি রেখে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া কেউ একাধিক আসনে নির্বাচন করতে পারবে না। ২০০১ ও ২০০৮ সালের প্রার্থীদের যে তালিকা ছিল, সেটিকেই বেশি গুরুত্ব দিয়ে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে।

আরও পড়ুন: প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে: মির্জা ফখরুল

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের