‘এরশাদ ভালো আছেন, সিঙ্গাপুরে নেওয়ার দরকার নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১৪:৩৮ আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৪:৫৭

 

হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। তিনি নিয়মিত চিকিৎসায় সিএমএইচে আছেন। দু-একদিনের মধ্যেই হুসেইন মুহম্মদ এরশাদ বাসায় ফিরবেন বলেও জানান রুহুল আমীন হাওলাদার।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিন্তু বর্তমান অবস্থায় তার সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার দরকার নেই। তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন না।’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘একটি কুচক্রী মহল হীন উদ্দেশ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অপপ্রচার চালাচ্ছে, এর সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

তিনি বলেন, ‘চক্রটি কিছু মানুষকে ভাড়া করে এনে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছে। জাতীয় পার্টি একটি বড় দল। সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না। আবার মহাজোটের কথা বিবেচনায় রেখেও ছাড় দিতে হচ্ছে। তাই অনেকেই মনোনয়ন না পেয়ে, ক্ষোভে অসত্য এবং বানোয়াট অভিযোগ তুলছেন। জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে একটি মহল হীন উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে। তবে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনের সামর্থ্য আছে এবং জয়ী হওয়ার সম্ভাবনা আছে, তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টি থেকে। এ পর্যন্ত ২২০ জনকে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।’

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘মহাজোটের বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়েছে। মহাজোটে কোনও বিভ্রান্তি নেই। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নেবে। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে বিভিন্ন গণমাধ্যমে মহাজোটের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তা বিভ্রান্তিমূলক।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবন্দি ইস্যুতে ইউক্রেনকে দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি
যুদ্ধবন্দি ইস্যুতে ইউক্রেনকে দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম