তিন আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল, আছে বিকল্প প্রার্থী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:৩৯

খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বগুড়ার দুটি ও ফেনীর একটি আসনে বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। তবে সবগুলো আসনেই বিএনপির একাধিক প্রার্থী রাখা হয়েছে।

আজ বুধবার বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফফরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র দাখিল করা হয়।  

বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, বিএনপি নেতা সরকার বাদল মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক এমপি রেহেনা আক্তার রানুর নেত্বৃত্বে দলের জেলা নেতারা। খালেদা জিয়ার বিকল্প হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নূর আহমেদ মজুমদারও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন খালেদা জিয়া। দণ্ডপ্রাপ্ত অবস্থায় তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান