বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে:ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮

ওবায়দুল কাদের (ফাইল ফটো) বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘তারা যেভাবে নিজেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন, অভ্যন্তরীণ দ্বন্দে জড়িয়ে নির্বাচন থেকে বিরত থাকছেন তাকে ভয় হয়- তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নির্বানের পরিবেশ বিঘ্নিত হয় কিনা।’ শনিবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংস্কৃতি কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
‘প্রশাসনে রদবদল ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রশাসনে রদবদল করে কাদের আনতে চান, বলুন। তিনি নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠান, কাদের প্রশাসনে আনতে চান। এমনি বললে তো আর হবে না।’
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট টুগেদার। অভিনয় শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন ব্যক্তিদের নিয়ে এখানে মতবিনিময় হবে।
আগামী নির্বাচনে তারা কোনও সাহায্য করবেন কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো সহযোগিতা চাইবোই। আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিক কর্মী সবার সহযোগিতা চাইবো। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব তাদের নিয়ে ঢাকা ক্লাবে গেট টুগেদার হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আয়োজনে মতবিনিময়ে দলীয় নেতাদের মধ্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, উপ-কমিটির সদস্য ডা. নুজহাত চৌধুরী, সুব্রত সাহা, মেলন পাঠান, সুজন হাজং প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্কৃতি কর্মীদের মধ্যে নায়ক আলমগীর, ড. ইনাম আল হক, ম হামিদ, রবীন্দ্র গোপ, মনোরঞ্জন ঘোষাল, ইমদাদুল হক মিলন, নায়ক রিয়াজ, ফেরদৌস, নায়িকা অপু বিশ্বাস, মৌ, তানভীন সুইটি, সুবর্ণা মোস্তফা, অরুণা বিশ্বাস, শমী কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম