২৯৮ আসনে লড়বে চরমোনাই পীরের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০

ইসলামী আন্দোলন বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৯৮ আসনে লড়বে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ৩০০  আসনে প্রার্থী দিলেও রিটার্নিং অফিসারদের যাচাই-বাছাইয়ে ১৯ জনের প্রার্থিতা বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করে  ১৬ জন বৈধতা পেয়েছেন। এছাড়া লক্ষীপুর-৪ আসনে মো. শরীফুল ইসলামকে বিকল্প প্রার্থী হিসেবে দলীয় প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। ফলে ইসলামী আন্দোলনের বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না। আমাদের মূল লক্ষ্য ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা। ফলে, আর্দশগত মিল না হলে ক্ষমতায় যাওয়ার জন্য কোনও জোটে আমরা যাবো না। এককভাবে ২৯৮ আসনে আমাদের দলের প্রার্থীরা লড়বেন। নির্বাচন সুষ্ঠু হলে আমরা ভালো ফল প্রত্যাশা করি।’
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের তৎপরতা ছিল। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে আওয়ামী লীগ, বিএনপি এমনকি জাতীয় পার্টির নেতৃত্বে গঠিত জোটেও যুক্ত হয়েছে। ভোটের মাঠে ধর্মীয় প্রভাব কাজে লাগানো ও জোটের পরিধি বাড়াতে ছোট বড় ইসলামী দলগুলোকেও কাছে টানার প্রতিযোগিতা ছিল।  নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪১টি। এরমধ্যে ১০টি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের ১৪ দলীয় জোটে রয়েছে একটি ইসলামী দল। বিএনপির ২০ দলীয় জোটেও রয়েছে তিনটি ইসলামী দল। অন্যদিকে সম্প্রতি গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘সম্মিলিত জাতীয় জোটে’ যুক্ত হয়েছে নিবন্ধিত ও অনিবন্ধতি কয়েকটি ইসলামী দল। এ জোটে নিবন্ধিত বাংলাদেশ খেলাফত মজলিসসহ অনিবন্ধিত ইসলামী দলও রয়েছে।

জোট ছাড়া এককভাবে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম