২৯৮ আসনে ধানের শীষ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৫:০২

ধানের শীষ বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট তিনশ’ আসনে প্রার্থী দিয়েছে। এরমধ্যে ২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন প্রার্থীরা। শুধু এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম দলীয় ছাতা প্রতীকে নির্বাচন করবেন। তিনি চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী। এছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতের হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

এলডিপিকে মোট পাঁচটি আসন দেওয়া হয়েছে। দলটির অন্য চারজন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। তারা হলেন– ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহমুদ মোরশেদ, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মো. শাহাদাত হোসেন সেলিম ও চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল ইসলাম।

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নিবন্ধিত দলগুলোর মধ্যে যারা বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট করবেন, নির্বাচন কমিশনে (ইসি) তার তালিকা জমা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ তালিকা রবিবার (৯ ডিসেম্বর) বিকালে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির ইসিতে জমা দেন। ওই তালিকা অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত গণফোরামের ৭ জন, জেএসডির চারজন, কৃষক শ্রমিক জনতা লীগের চারজন, বিশ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চারজন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিনজন, খেলাফত মজলিসের দুইজন, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন করে প্রার্থী ধানের শীষে ভোট করবেন।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য ৫৮টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এরমধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা পেয়েছে ১৯টি আসন। আর ২০ দলীয় জোটের শরিকরা পেয়েছে ৩৯টি আসন।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরাম পেয়েছে ৭টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ৪টি, নাগরিক ঐক্য ৪টি ও কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ৪টি আসন।

অন্যদিকে, ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াত ২২টি, এলডিপি ৫টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৩টি, খেলাফত মজলিসের ২টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, এনপিপি ১টি, পিপিবি ১টি, জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি এবং লেবার পার্টি ১টি আসন পেয়েছে।

/এনআই/এমএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম