এরশাদের অনুপস্থিতিতেই প্রচারণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:২৫

এরশাদের অনুপস্থিতিতেই প্রচারণা শুরু জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনি প্রচারণা তার অনুপস্থিতিতেই শুরু হয়েছে। গতকাল সোমবার (১০ ডিসেম্বর) রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ায় আজ মঙ্গলবার বিকেলে তার পক্ষে প্রচারণা শুরু করেন দলটির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।
রাজধানীর বনানী এলাকায় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে নির্বাচনি প্রচারণায় এসএম ফয়সল চিশতী বলেন, নির্বাচনি প্রচারণায় এরশাদের উপস্থিতি কোনও বিষয় না। তিনি জাতীয় নেতা, তিনি ভিভিআইপি নেতা। এরশাদের নির্বাচনি প্রচারণায় দলের নেতাকর্মীরাই যথেষ্ট।
এসএম ফয়সল চিশতী বলেন, ‘দেশের মানুষের পরীক্ষিত বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। দেশের উন্নয়ন ও সম্বৃদ্ধিতে তার অবদান দেশবাসী কৃতজ্ঞ চিত্তে এখনও স্মরণে রেখেছে। দেশবাসী বিশ্বাস করে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই।’
ঢাকা-১৭ আসনের ভোটাররা ২০০৮ সালের মতোই হুসেইন মুহম্মদ এরশাদকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশা করেন তিনি।
এসময় পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম, গুলশান থানা জাতীয় পার্টির সভাপতি আবদুল আজিজ খান, সাধারণ সম্পাদ আবদুস সাত্তার, বনানী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম