তারকাদের নিয়ে আওয়ামী লীগের প্রচারণা শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮

আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারকাদের নিয়ে বুধবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে প্রচারণা শুরু হচ্ছে আওয়ামী লীগের। আলোচিত সংগীতশিল্পী, চিত্রশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকেই নৌকা প্রতীকে ভোট চাইতে মাঠে নামবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই প্রচারণা শুরু হবে বলে দলটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে দলের কেন্দ্রীয় নির্বাচনি প্রচারণা শুরু করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। অনুষ্ঠানে দেশ বরেণ্য সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীরা অংশগ্রহণ করবেন। এছাড়া বুধবার সকাল ৯টায় আওয়ামী লীগের পোলিং এজেন্ট বিষয়ক উপ-কমিটির কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পোলিং এজেন্ট বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। 

/এসও/এএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের