বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে ঐক্যফ্রন্টের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:৫৭

জাতীয় ঐক্যফ্রন্ট

মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ৩টায় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর ভোরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফুল দেবেন তারা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে ফুলের মালা দান ও ফাতেহা পাঠ করা হবে।

বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এবং জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতেও আলোকসজ্জার ব্যবস্থা করা হবে।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের