ব্যক্তিগত গাড়িতে করে নির্বাচনি প্রচারে শেখ হাসিনা

মাহবুব হাসান, টুঙ্গিপাড়া থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮

প্রচারণা শুরু আগে কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সুযোগ-সুবিধা না নিয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর বিকালে কোটালীপাড়ার জনসভায় ভাষণ দেন। আজ বৃহস্পতিবার ঢাকা ফেরার পথে সাতটি পথসভায় অংশ নেবেন তিনি। তার এ পুরো কর্মসূচি পালন করছেন তিনি সড়ক পথে ও ব্যক্তিগত গাড়িতে চড়ে।

২১ আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনার জন্য জার্মানি থেকে আনা বুলেট প্রুফ দুটি মার্জিডিজ বেঞ্চের একটিতে চড়ে তিনি এবার নির্বাচনি সফর করছেন। সফরে স্থানীয় প্রশাসনের প্রটোকল নেননি তিনি। থেকেছেন পৈত্রিক বাড়িতে। নেই নিরাপত্তার বাড়াবাড়ি। আর যে নিরাপত্তা সুবিধা নিচ্ছেন সেটাও বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে।

প্রধানমন্ত্রীর এ সফরে নেই মন্ত্রীদের সরকারি গাড়ির বহর। সফরসঙ্গী হিসেবে নেই কোনও সরকারি কর্মকর্তা। সঙ্গে থাকা নেতাকর্মীরা ব্যবহার করছেন যার যার নিজের গাড়ি। সফরসঙ্গী দলের নেতাকর্মী ও সাংবাদিকদের খরচও বহন করছে দল। তাদের থাকা-খাওয়া এবং দেখভালের দায়িত্ব পালন করেছে কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগ। শেখ হাসিনার নির্বাচনি প্রচারণার গাড়ি বহর

জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনি আচরণবিধি এবং লেভেল প্লেয়িং ফিল্ডের অংশ হিসেবে কোনও ধরনের সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই এ সফর করছেন। তার এ সফর আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে দল।’

দীর্ঘদিন পর সড়ক পথে টুঙ্গিপাড়ায় এলেন প্রধানমন্ত্রী। বিপুল জনস্রোতের মধ্য দিয়ে হাত নাড়তে নাড়তে ঢাকা থেকে মাওয়া ঘাট হয়ে ফরিদপুরের ভাঙ্গা দিয়ে গোপালগঞ্জে প্রবেশ করেন বঙ্গবন্ধু কন্যা। বহরে গাড়ির দীর্ঘ সারি থাকলেও এর অধিকাংশই ছিল ব্যক্তিগত। গোপালগঞ্জে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে রাস্তায় মানুষের ঢল

প্রসঙ্গত, টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে একাদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সড়ক পথে ঢাকায় ফিরবেন তিনি। ফেরার পথে ফরিদুপরের ভাঙ্গার মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্টান্ড এবং সাভার বাসস্টান্ডে পথসভায় বক্তব্য দেবেন তিনি।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম