৭ পরিকল্পনার কথা জানিয়ে নৌকায় ভোট চাইছেন তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬

শেখ ফজলে নূর তাপসের নির্বাচনি প্রচারণা নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১০ আসনের উন্নয়নে ৭টি পরিকল্পনার কথা জানিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি কলাবাগান থানার ডলফিন গলির বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে নৌকার পক্ষে প্রচারণা চালান ও ভোট প্রার্থনা করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

প্রচারণাকালে তাপস নিজ নির্বাচনি এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি ৭টি পরিকল্পনার কথা ভোটারদের মাঝে তুলে ধরেন। তার পরিকল্পনাগুলো হচ্ছে, যানজট নিরসনে মেট্রোরেলের সংযোগ ধানমন্ডির ২৭ নম্বর থেকে সাইন্স ল্যাবরেটরি মোড় হয়ে নিউমার্কেট দিয়ে নিয়ে যাওয়ার কথা। এর ফলে এলাকার যানজট প্রায় ৬০ শতাংশ কমবে।

এছাড়া রয়েছে ধানমন্ডি ২নং সড়ক থেকে নিউমার্কেট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, হাজারীবাগের ট্যানারি শিল্পের খালি জমিতে আধুনিক সুবিধাসম্পন্ন মডেল আবাসিক এলাকা স্থাপন, শহীদ শামছুন্নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যায় উন্নীত করা, কাঁটাবনে বহুতল বিশিষ্ট শহীদ লে. কমোডর মোয়াজ্জেম হোসেন কমিউনিটি সেন্টার নির্মাণ, বহুতলবিশিষ্ট হাজারীবাগ কমিউনিটি সেন্টার নির্মাণ এবং নিউমার্কেটে বহুতল পার্কিং লট নির্মাণ করা।

কলাবাগানে তাপসের নির্বাচনি প্রচারণা প্রচারণাকালে স্লোগান ও মিছিলে মিছিলে তাপসের পক্ষে নৌকায় ভোট চান নেতাকর্মীরা। এলাকায় তাপসের আগমনে খণ্ড খণ্ড মিছিলসহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলাবাগান থানার ডলফিন গলিতে জড়ো হতে থাকেন।

ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট এলাকা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। এ আসনে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান এমপি শেখ ফজলে নূর তাপস ছাড়াও বিভিন্ন দলের আরও ৫ জন প্রার্থী রয়েছেন। এ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল মান্নান, ন্যাশনাল পিপলস পার্টির কেএম শামসুল আলম (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল (হাতপাখা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো. বাহারানে সুলতান বাহার (বাঘ) ও জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন (লাঙ্গল)।

 

/এসএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম