নির্বাচনি মিছিলে বাধা পাওয়ার অভিযোগ সুব্রত চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:০২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:০৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নির্বাচনি প্রচার মিছিলে পুলিশের বাধা এবং ছাত্রলীগের হামলার অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক সাইদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছেন।
সাইদুর রহমান জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নির্বাচনি প্রচার মিছিল বেলা ১১টায় গেন্ডারিয়া থানা এবং ফরিদাবাদ মাদ্রাসার সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়।
তিনি অভিযোগ করেন, গেন্ডারিয়া থানার এসআই কাসেমের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। তাদের হামলা থেকে সুব্রত চৌধুরীকে রক্ষা করতে গেলে গণফোরামের ওয়ারী থানা আহ্বায়ক মনিরুজ্জামান এবং জাসাস হাজারীবাগ থানা সভাপতি মাসুম বিল্লাল ফারদিনসহ বেশ কয়েকজন আহত হন।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম