কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:২৮

জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল বুধবার (১৯ ডিসেম্বর) কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানীর  বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ এই তথ্য জানান।

ড. মেহেদী মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে আগামী ২৪ অথবা ২৫ ডিসেম্বর রাজধানীতে গণশোভাযাত্রা, ২৮ ডিসেম্বর রাজধানীতে গনসমাবেশ করার কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।’

১৯ ডিসেম্বর ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় নির্বাচনি প্রচারণায় যাওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মাসুদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক