ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ ও বান্দরবানের জনসভায় শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:১৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:২২



শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ ও বান্দরবানে দুটি জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নিজ বাসভবন সুধাসদন থেকে এই ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এবং বান্দরবান রাজার মাঠে জনসভার আয়োজন করা হয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। জনসভায় তিনি কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. আফজাল হোসেন ও নাজমুল হাসান পাপন এবং বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উ শৈ সিংয়ের পক্ষে নৌকায় ভোট চাইবেন বলে জানা গেছে।
এছাড়া আগামীকাল বুধবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভা এবং ২০ ডিসেম্বর সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর বাইরে আওয়ামী লীগ সভাপতি ঢাকাসহ রংপুর এবং সিলেটের জনসভায় উপস্থিত থাকবেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ডিসেম্বর সিলেট সফর এবং হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরাণ ও হযরত গাজী বোরহান উদ্দিননের (র.) মাজার জিয়ারত। এরপর দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। ২৩ ডিসেম্বর সকালে রংপুর যাবেন এবং সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। এরপর দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন। ২৪ ডিসেম্বর সকাল ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসও/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম