বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাসী না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (ফাইল ছবি) বন্দুকের নলে ক্ষমতার পালাবদলে প্রধানমন্ত্রী বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হবে। বন্দুকের নলে পালাবদলে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না। সেজন্য তিনি জনগণের শক্তিকেই একমাত্র শক্তি মনে করেন।’

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘আজকে আমাদের উদ্দেশ্য এই যে, আমরা আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মুখোমুখি হচ্ছি। দেশের মানুষ বিশ্বাস করেন এবারের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এরমধ্যেও আমরা দেখেছি নানা ধরনের ষড়যন্ত্র। নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে। দেশের জনগণ সব ষড়যন্ত্র একের পর এক উপলব্ধি করে রুখে দিয়েছে। ষড়যন্ত্র যে-ই করুক না কেন, কোনও লাভ হবে না। দেশের মানুষ আবারও তাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।’

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম