লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এইচটি ইমাম সারা দেশে দলের নেতাকর্মীদের ওপর হামলা ও নিহতের ঘটনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস বাহিনীকে গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম বলেন, ‘আপনারা দেখেছেন নির্বাচনের পূর্বে নীলনকশা অনুযায়ী বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জোট সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনের মাঠে না থেকে, দেশে সর্বত্র সন্ত্রাস নৈরাজ্য ও হামলা পরিচালনা করছে। আওয়ামী লীগের অন্যান্য সব গণতান্ত্রিক দলের ও জোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে। আবার প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে, উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়াতে লাগাতার মিথ্যাচার অপপ্রচার চালাচ্ছে।’

আওয়ামী লীগের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের পাঁচজন নিহত হয়েছেন এবং ২৫০ জনের বেশি নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছেন। শত শত নির্বাচনি কার্যালয় ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা করা হয়েছে। আজকে (রবিবার) সকালে আমি এখানে আসতে আসতে আমাকে আসাদুজ্জামান নূর সাহেব টেলিফোন করে জানালেন নীলফামারী থেকে, তার ওখানেও বড় রকমের হামলা হয়েছে। আমরা প্রতিদিনই এ ধরনের তথ্য পাচ্ছি। আমাদের নেতাকর্মী যারা নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন—ইউসুফ আল মামুন, মোহাম্মদ হানিফ, ইসহাক হোসেন, জামাল উদ্দিন, তোফাজ্জল হোসেন মণ্ডল।

২০০১ সালের মতো সংখ্যালঘুদের ওপর হামলা করেছে বিএনপি-জামায়াত, এমন অভিযোগ করে তিনি বলেন, ‘২৪টি জায়গায় হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে, ১১টি গাড়িবহরে হামলা চালানো হয়েছে, দুটি পুলিশ ভ্যানেও হামলা চালানো হয়েছে। এছাড়া, সারা দেশে আওয়ামী লীগের গাড়িবহরে হামলা, পেট্রোলবোমা নিক্ষেপসহ নানা প্রকার নাশকতা চালানো হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ওপর হামলা করা হচ্ছে বলে আমাদের কাছে রিপোর্ট আসছে। বিএনপি-জামায়াত জোট আবারও ২০০১ সালের স্টাইলে সংখ্যালঘু নির্যাতনের পথ বেছে নিয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে এই ধরনের হামলা ও সহিংসতায় জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম