একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচর যাবেন। বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি প্রচার কার্যক্রমে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন।








