বিএনপির সময় দেশ দুর্নীতিতে হ্যাটট্রিক করেছিল: ভিসি আখতারুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২১

বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান অতীতে বিএনপিকে ভোট দিয়ে জনগণ বুঝতে পেরেছে তাদের ভুল হয়েছিল। কারণ, বিএনপির সময় দেশ দুর্নীতিতে হ্যাটট্রিক করেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ‘কেন জনগণ নৌকায় ভোট দেবে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন হলো দৃশ্যমান। সারাবিশ্ব জানে বাংলাদেশ কোন পথে এগিয়ে যাচ্ছে। অতীতে বিএনপিকে ভোট দিয়ে জনগণ বুঝতে পেরেছে তাদের ভুল হয়েছিল। কারণ, বিএনপির সময় দেশ দুর্নীতিতে হ্যাটট্রিক করেছিল। আজ তারা জোট বেঁধেছে জামায়াত-রাজাকার আলবদরদের সঙ্গে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আমরা কখনও ঐকমত্য পোষণ করবো না। নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করে নৌকা প্রতীকে সিল মারার বিষয়টি তাদের মাথায় ঢোকাতে হবে। কেননা, বিএনপি-জামায়াত গোষ্ঠী ক্ষমতায় এলে দেশে আগুন সন্ত্রাস কায়েম করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘গত ১০ বছর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে প্রশাসন চালিয়েছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছেন, দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করেছেন, গণতন্ত্রের সুফল বয়ে এনেছেন, দেশে আইনের শাসন কায়েম করেছেন, দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন—এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ তাকে পুনরায় ক্ষমতায় বসাবে। নৌকা মার্কায় ভোট দেবে।’

তিনি বলেন, ‘রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন সততা। সততা না থাকলে রাজনীতিতে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। দেশপ্রেম না থাকলে রাজনীতি বিভিন্নভাবে ষড়যন্ত্রের সঙ্গে জড়াতে পারে। দেশপ্রেম না থাকায় বিএনপির নেতারা ওভাবেই জড়িয়েছে। তাই, নির্বাচনে তাদের পরিহার করুন এবং আস্তাকুঁড়ে নিক্ষেপ করুন।’

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে আজ উন্নয়নের বন্যা। যেদিকে তাকানো যায় সেদিকেই উন্নয়ন। কী ঘরে, কী বাইরে। এমনকি বিদেশেও বাংলাদেশকে অনুসরণ করছে।’

তিনি আরও বলেন, ‘দেশের গরিব, বিধবা এবং তরুণ-যুবকদের দিকে তাকালে কোথাও উন্নয়নের ঘাটতি পাবেন না। এসব বিবেচনা করেই জনগণ নৌকায় ভোট দেবে। আর নৌকায় ভোট দেওয়া মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, ড. হাবিবুর রহমান প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম