জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:১৩

শেখ হাসিনা নির্বাচন কমিশনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বাকবিতণ্ডার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না। তারা নির্বাচন কমিশনে গিয়ে ঝগড়া করছেন। পুলিশের বিরুদ্ধে এমন বাজে ভাষা ব্যবহার করছেন, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার ব্যক্তিগত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া, নওগাঁ ও চাঁদপুরের নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিন জেলার আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য জনগণের কাছে ভোট চান প্রধানমন্ত্রী।
ড. কামাল হোসেন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী হিসেবে পরিচিত, তার কাছ থেকে কেউ এ ধরনের ব্যবহার আশা করে না। তিনি এর আগে আদালতে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আশোভন মন্তব্য করেছেন এবং সাংবাদিককে খামোশ বলেও ধমক দিয়েছেন।’
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে পুনরায় জনসেবার সুযোগ দেওয়ার জন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করেছি। অনেকগুলো বাস্তবায়নাধীন রয়েছে। কাজেই আমি দেশবাসীকে বলবো, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌর্কায় ভোট দিয়ে আমাদের আরেকটিবার দেশসেবার সুযোগ করে দিতে।’
বিএনপি-জামায়াত জোটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে।’ তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে দেবে বলেও তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। সূত্র: বাসস।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম