আ.লীগের ইশতেহার শিক্ষা ও গবেষণাবান্ধব: জাফর ইকবাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৫:০১

‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথিরা আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার প্রতিশ্রুতি গবেষণা খাতকেও এগিয়ে নেবে বলে  মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহারে আগামীর বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে গবেষণা খাতে বাড়তি বরাদ্দ থাকছে। আমাদের দেশে অনেক ভালো গবেষক আছেন। কিন্তু, ফান্ডের অভাবে তারা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। কিন্তু, বাজেটে এই বরাদ্দ থাকায় এখন তারা গবেষণা করতে পারবেন।’

বুধবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সেন্টার ফোর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিম।

বক্তব্য রাখছেন ড. জাফর ইকবাল ড. জাফর ইকবাল আরও বলেন, ‘তরুণরা বাংলাদেশের সবচাইতে বড় শক্তি। ছেলেমেয়েরা সমানভাবে পড়ালেখা করছে। পৃথিবীতে পাকিস্তান নামের একটি দেশ আছে। সেখানে এক নারী লেখাপড়া করতে চাওয়ায় তার মাথায় গুলি করা হয়। আর আমাদের দেশে মেয়েরা তো ইদানীং ছেলেদের থেকেও এগিয়ে যাচ্ছে।’

বক্তব্য রাখছেন সায়মা ওয়াজেদ পুতুল জাফর ইকবাল বলেন, ‘দেশে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। সংখ্যার দিক বিবেচনায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার দ্বিগুণ। তারা ঠিকমত লেখাপড়া করতে পারলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। 

/এমএইচবি/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম