বিএনপির সন্ত্রাস-জঙ্গিবাদ-জবরদস্তি দেশবাসী মেনে নেয়নি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদ ও জবরদস্তি দেশবাসী কখনও পছন্দ করেনি, ভবিষ্যতেও করবে না। তাদের জবরদস্তি এ দেশের মানুষ কখনও মেনে নেয়নি। আসছে ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা আবারও এর জবাব দেবে। ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং সেখানে আওয়ামী লীগ জয়লাভ করে আবারও সরকার গঠন করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি

টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড় জেলার নেতাকর্মী ও বিপুল সংখ্যক মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্স অংশ নিয়ে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।

সরকারি কোনও সুযোগ-সুবিধা ব্যবহার না করেই ব্যক্তিগত বাসভবন সুধা সদন থেকে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধারাবাহিক নির্বাচনি প্রচারণায় এভাবে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ভিডিও কনফারেন্সে এই পাঁচ জেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই কুমিল্লা জেলার ১১টি আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

টাঙ্গাইল জেলার আটটি আসনের আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন উন্নয়নের সুফল পায় দেশের মানুষ।’ উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে দিতেও নির্দেশ দেন তিনি। ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক