‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হওয়া ভোট প্রত্যাখ্যানের অধিকার কারও নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৪২আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৪৫



‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হওয়া ভোট প্রত্যাখ্যানের অধিকার কারও নেই’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ভোট প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।
রবিবার (৩০ ডিসেম্বর) রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হয়। জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনৈতিক দলগুলো ‘ভোট ডাকাতির’ অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) নির্বাচন প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আর ড. কামাল হোসেন সাহেব জনগণ দ্বারা এমন একজন প্রত্যাখ্যাত ব্যক্তি যিনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস রাখেননি। কাজেই আমরা বলতে চাই, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ভোট প্রত্যাখ্যান করার অধিকার কারও নেই।’
নানক আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম, নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের অভিনন্দন জানানো হবে। তারা এমন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করবেন। তারা সেই অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি।’
এসময় তিনি নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান, ধন্যবাদ জানান। একইসঙ্গে নির্বাচন কমিশন, নির্বাচনে সংশ্লিষ্ট যারা পরিশ্রম করেছেন তাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

/এসও/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম