পুনর্নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার ইসিতে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ২২:০৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৯





ড. কামাল হোসেন পুনরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী দুই-একদিনের মধ্যে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

সোমবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া নয়টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ঐক্যফ্রন্টের একটি সূত্র নিশ্চিত করে জানায়, আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি)  ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হবে।
ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যে প্রহসন করা হয়েছে, তা সমগ্র দেশাবাসী প্রত্যক্ষ করেছে এবং হাড়ে হাড়ে উপলদ্ধি করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম দেশে নির্বাচনি ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করা হয়েছে, তা এ দেশের মানুষসহ বিশ্ববাসীকে দেখিয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আজ্ঞাবহ নির্বাচন কমিশন। কথিত নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সরকারকে বিজয়ী দেখালেও পক্ষান্তরে হেরেছে দেশের ১৭ কোটি মানুষ। এর মধ্যদিয়ে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় কথিত নির্বাচনের ফলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।’ একইসঙ্গে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন কামাল হোসেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যেহেতু এই নির্বাচন ও নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করেছি, তাই ঐক্যফ্রন্টের যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাদের শপথ নেওয়ার কোনও সুযোগ নেই। তারা কেউই শপথ নেবেন না।’
ঐক্যফ্রন্টের বৈঠকে আরও উপস্থিত ছিলেন— আ স ম আব্দুর রব ও ড. জাফরুল্লাহ চৌধুরী।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম