আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ০১:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০১:০৭

আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার  (১ জানুয়ারি) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে।

গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে, মঙ্গলবার সকাল ১১টায় নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন।

এছাড়া, বুধবার (২ জানুয়ারি) সকাল ১১টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে। ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শরিক দলগুলোকে নিয়ে এই সভা হতে যাচ্ছে। একাদশ সংসদ নির্বাচনের পর এটাই হবে ১৪ দলের প্রথম বৈঠক।

আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের