বিএনপি প্রার্থী সালাউদ্দিনকে দেখতে হাসপাতালে বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ২০:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২০:৫৮

সালাউদ্দিন আহমেদ (ছবি: সংগৃহীত)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দুর্বৃত্তদের হামলায় আহত  ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে দেখতে মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান ওই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

এসময় তার সঙ্গে ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে ও হানিফ সর্দারসহ আওয়ামী লীগ ও জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুজন দে জানান, দুই ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন বাবলা এবং এসময় কর্তব্যরত ডাক্তারদের কাছে সালাউদ্দিন আহমেদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বাবলা সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।

সালাউদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রবিন হামলাকারীদের গ্রেফতার করার জন্য বাবলাকে অনুরোধ করেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের