এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ২১:১৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:১৯

গোলাম কাদের (ছবি: সংগৃহীত)

এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার  (১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই তথ্য জানান।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী চিঠি পাঠানোর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

এরশাদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়— ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিলে আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাকে অর্পণ করা হবে।’

চিঠিতে এরশাদ আরও বলেন, ‘আমি পার্টির চেয়ারম্যান হিসেবে যতদিন দায়িত্ব পালন করবো, গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।’   

প্রসঙ্গত, এর আগে গত ১২ ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী করা হয়। ওইদিন এরশাদ এক চিঠিতে বলেন, ‘হাওলাদারের পদমর্যাদা পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থান। পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের