দেশের জন্য অনেক কাজ করতে হবে: শেখ তন্ময়

এমরান হোসাইন শেখ
০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৭:২০

শেখ তন্ময় (ছবি: সংগৃহীত) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন শেখ সারহান নাসের তন্ময়। বঙ্গবন্ধু পরিবারের এই সদস্যও প্রথমবারের মতো বৃহস্পতিবার (৩ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ‘নির্বাচনের সময় একরকম বিষয় ছিল। নির্বাচিত হওয়া ও শপথ নেওয়ার পর এখন দায়িত্বটা অন্যরকম হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য অনেক কাজ করতে হবে।’

সংসদ সদস্য হিসেবে অনুভূতি জানতে চাইলে তন্ময় বলেন, ‘অনুভূতি তো একটা থাকবেই। তবে এই অনুভূতি প্রকাশের চেয়ে বড় বিষয় হলো আমার ওপর বড় দায়িত্ব চলে এসেছে। সেটা পালন করতে হবে।’

আপনার ভবিষ্যৎ স্বপ্ন কী জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে যে শপথটা নিলাম, এই শপথে আমি যেটা বলেছি—তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি। এজন্য আমি দেশবাসীর পাশাপাশি নির্বাচনি এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি।’

তরুণ প্রজন্মের সদস্য হিসেবে আপনার চাওয়া কী, জানতে চাইলে বাগেরহাট-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের। আমাদের চাওয়া-পাওয়াটা একটু অন্যরকম থাকবে, এটাই স্বাভাবিক। তরুণ প্রজন্মের সদস্য হিসেবে আমারও দেশের জন্য, নির্বাচনি এলাকার জন্য বিশেষ কিছু স্বপ্ন তো অবশ্যই রয়েছে। আর সেই স্বপ্ন বাস্তবায়নই হবে আমার কাজ।’

দেশ নিয়ে ভাবনা জানতে চাইলে ৩১ বছর বয়সী এই তরুণ সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে তো এগিয়েই যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর এই উন্নয়নের পথে আমার নির্বাচনি এলাকা বাগেরহাট যেন কোনও দিক থেকে পিছিয়ে না থাকে, বরং বাগেরহাট যেন একটু এগিয়েই থাকে—এটাই আমার লক্ষ্য।’

বাগেরহাট-১ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচন করেন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে শেখ সারহান নাসের তন্ময় ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ সালাম পেয়েছেন মাত্র চার হাজার ৫৯০ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর ১ জানুয়ারি নির্বাচন কমিশন নির্বাচনি ফলের গেজেট প্রকাশ করে। এরপর ৩ জানুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত এমপিদের শপথ পাঠ করান।

 

 

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের