বৈঠকে ঐক্যফ্রন্ট নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৭:০৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৩১

জাতীয় ঐক্যফ্রন্ট

বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ করা হতে পারে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় বেইলি রোডে ড. কামাল হোসনের বাসায় বৈঠকে বসেন জোটের শীর্ষনেতারা।
ঐক্যফ্রন্টের এক নেতা জানান, ভোটে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের দিনই (৩০ ডিসেম্বর) ফল প্রত্যাখ্যান করা হয়েছে। এখন পুনর্নির্বাচনের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। আজকের বৈঠকের মূল এজেন্ডা হচ্ছে কর্মসূচির ধরন কী হবে? এটা নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে কর্মসূচি ঘোষণাও হতে পারে।
বৈঠকে উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, জোটের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম মেম্বার জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আরও পড়ুন...

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক কাল

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম