ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ২০:১৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২২:৫৪

জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক ডাকা হয়েছে আগামীকাল মঙ্গলবার (৮ জানুয়ারি)। এদিন বিকাল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসবভনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ঐক্যফ্রন্টের সূত্রে জানা গেছে, আগামীকালের বৈঠকে পুনর্নির্বাচনের দাবিতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে। তবে এখনই কঠোর কোনও কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই।
গতকাল রবিবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট সেদিনেই প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে। এজন্য আগামী ৮ জানুয়ারি নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।’
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম